মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নাগরিক সেবায় সক্রিয় ওসি জে.ও.এম তৌফিক আজম

Reporter Name / ১৬৮ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৭:০৭ অপরাহ্ন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ওয়ার্ডের নাগরিক সেবা নিশ্চিত করতে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

জানা গেছে, ওসি তৌফিক আজম দায়িত্ব নেওয়ার পর থেকে নিয়মিতভাবে জন্ম সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, প্রত্যয়নপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর প্রদান করছেন। পাশাপাশি নতুন ভোটার তালিকাভুক্তির জন্য ১৮ বছর পূর্ণ হওয়া নাগরিকদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও স্বাক্ষরের কাজও দ্রুততার সাথে সম্পন্ন করছেন।
এর পাশাপাশি, ১ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তিনি নিজ উদ্যোগে এলাকার বিভিন্ন সড়ক পরিদর্শন করেন। যেসব সড়ক এখনো নির্মাণ বা সংস্কার হয়নি, সেগুলো চিহ্নিত করে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। তিনি বলেন,ওয়ার্ডের নাগরিকদের চলাচলের সুবিধার্থে অপ্রতুল রাস্তাগুলো অতি দ্রুত নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।

ওসি তৌফিক আজমের এমন জনমুখী উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তারা তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,তার আন্তরিক প্রচেষ্টায় এলাকায় নাগরিক সেবা কার্যক্রম আরও গতিশীল হয়েছে।

স্থানীয়দের আশা, তার এই কার্যক্রম অব্যাহত থাকলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST