বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কুড়িগ্রামে ওএমএস ডিলার নিয়োগে সেনাবাহিনীর তত্ত্বাবধানে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

Reporter Name / ২৮৪ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৫:০৬ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে ওএমএস (ওপেন মার্কেট সেল) খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের লক্ষ্যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে এক উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উলিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ লটারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রাম সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর শাহরিয়ার আহাদ।
লটারি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা, উপজেলা খাদ্য কর্মকর্তা মিসবাহুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজমুস সাকিব সজিব, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ আলী।
রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হায়দার আলী মিঞা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি হাফেজ তৌহিদুল ইসলাম তৌহিদ, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা আতাউর রহমান।
এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলার সকল আবেদনকারী ও সর্বস্তরের জনগণ এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লটারি প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলকভাবে সম্পন্ন হয়। সেনাবাহিনীর উপস্থিতি এ প্রক্রিয়ায় সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করেছে বলে মন্তব্য করেন উপস্থিত জনগণ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST