রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে সাভারে আমরণ অনশনে শিক্ষার্থীরা, অসুস্থ ১

Reporter Name / ১৪১ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৫:২৫ অপরাহ্ন

মোঃ শান্ত খান, ঢাকা :

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মাছুদের পদত্যাগের দাবিতে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকার সাভারে আলোচিত শহীদ ইয়ামিন চত্বরে আমরণ অনশনে বসেছেন একদল শিক্ষার্থী।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সাভার উপজেলা শাখার নেতৃবৃন্দের আহবানে কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে ইয়ামিন চত্বরে আমরণ অনশন কর্মসূচিতে অংশ নিয়েছে তারা। শিক্ষার্থীদের সঙ্গে আমরণ অনশনে বসেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ১০-১২ জন নেতা।

বুধবার (২৩ এপ্রিল) সকাল থেকেই ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা এলাকার শহীদ ইয়ামিন চত্বরের পাদদেশে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা ‘পদত্যাগ পদত্যাগ-মাসুদের পদত্যাগ, আমার ভাই অনশনে, ইন্টেরিম কী করে, শিক্ষা সন্ত্রাস একসঙ্গে চলে না’সহ নানা স্লোগান দেন।

এ দিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের সাভার উপজেলা শাখার প্রতিনিধি মোহাম্মদ তামিম, তামিম আজহার, তাহমিদ হাসান, মোহাম্মদ ইয়াছিন, মহিদুল ইসলাম আকাশ, মোহাম্মদ শিহাব খান, রাকিবুল ইসলাম রাকিব, মাহাবুব হোসেন, মোহাম্মদ নাঈম, রাকিব জমাদ্দার, হাসিবুল ইসলাম, আল কাফী রাব্বী, মোহাম্মদ সাইফ ও খালিদ হাসান ওয়ালিদ সহ ১০-১২ জন শিক্ষার্থী শহীদ ইয়ামিন চত্বরের পাদদেশে আমরণ অনশনে বসেছেন।

অনশন চলাকালীন ৯ ঘণ্টা পর বিকাল ৩ টার দিকে মোফাজ্জল হোসেন অভি নামে এক শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে সভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST