সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কেরানীহাটে জ্বালানি তেলের তীব্র সংকট: পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তি চরমে

Reporter Name / ১৮০ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

মোরশেদুল আলম সাতকানিয়া:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র কেরানীহাটে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে এলাকার প্রধান ফিলিং স্টেশন ‘এম এ মজিদ ফিলিং স্টেশন’-এ তেল পাওয়ার আশায় শত শত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে পাম্পটিতে তেল বিক্রি শুরু হলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের ভিড় ও ভোগান্তি আরও প্রকট আকার ধারণ করেছে।
সরেজমিনে দেখা যায়, গত কয়েকদিন ধরে তেলের সরবরাহ অনিয়মিত থাকায় চালকদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছিল। আজ সন্ধ্যায় পাম্পে তেল আসার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই মোটরসাইকেল ও অন্যান্য ছোট যানবাহনের কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন তৈরি হয়। মহাসড়কের একপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা যানবাহনের কারণে সাধারণ যান চলাচলেও বিঘ্ন ঘটছে।
লাইনে দাঁড়িয়ে থাকা ভুক্তভোগী মোটরসাইকেল চালকরা জানান, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে চাহিদামতো তেল পাচ্ছেন না। ভিড় সামলাতে পাম্প কর্তৃপক্ষ প্রতিটি মোটরসাইকেলের জন্য তেলের পরিমাণ নির্দিষ্ট করে দিচ্ছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক চালক আশঙ্কা প্রকাশ করছেন যে, তাদের সিরিয়াল আসার আগেই হয়তো পাম্পের মজুত শেষ হয়ে যাবে।
পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডিপো থেকে তেলের সরবরাহ স্বাভাবিক না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় তারা গ্রাহকদের পর্যাপ্ত তেল দিতে হিমশিম খাচ্ছেন। আমদানিতে সাময়িক জটিলতা ও সরবরাহ লাইনে বিঘ্ন ঘটার কারণেই মূলত এই কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে এই ভোগান্তি আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST