মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কেশবপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

Reporter Name / ১৫০ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন

কেশবপুর যশোর প্রতিনিধি:

যশোরের কেশবপুরে কৃষকদের দক্ষতা, আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫–২৬ অর্থবছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় শতাধিক কৃষক-কৃষাণীর অংশগ্রহণে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। পরে তিনি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকদের দক্ষতা বৃদ্ধি ছাড়া কৃষি খাতে টেকসই উন্নয়ন সম্ভব নয়। পার্টনার প্রকল্প কৃষকদের মাঠ পর্যায়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কৃষিকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে কৃষি উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “পার্টনার” প্রকল্পের মাধ্যমে কৃষকদের মাঠ পর্যায়ের সমস্যা চিহ্নিত করে সমাধান, উন্নত প্রযুক্তি গ্রহণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হবে।
কংগ্রেসে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীরা তাদের চাষাবাদের সমস্যা, অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST