মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

খাগড়াছড়িতে জিয়া পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name / ২২২ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন

সাইফুল ইসলাম খাগড়াছড়ি প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন জিয়া পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) বিকেল ৪টায় জেলা জিয়া পরিষদের উদ্যোগে শহরের কলাবাগান বৈঠকস্থ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা জিয়া পরিষদের সভাপতি মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু। এছাড়া উপস্থিত ছিলেন জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি নুরুল আফছার, সহ-সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শিউলি বিশ্বাস, দপ্তর সম্পাদক এডিশন চাকমা, রামগড় উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম এবং রামগড় পৌর জিয়া পরিষদের সভাপতি কাশেম আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জিয়া পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জিয়া পরিষদকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে হবে এবং দলের আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে, এবং দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় জিয়া পরিষদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST