সাইফুল ইসলাম(রামগড়,)খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন পরিষদের সিনিয়র নারী সদস্য মিসেস শেফালিকা ত্রিপুরা,
মঙ্গলবার (৮ জুলাই) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯’-এর ধারা ১০(১) অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদনক্রমে পরিষদের কার্যক্রম পরিচালনায় মিসেস শেফালিকা ত্রিপুরাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।পরবর্তী নির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব না নেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।।
উল্লেখ্য যে দুর্নীতি ও সেচ্ছাচারিতার অভিযোগে গত সোমবার (৭ জুলাই) জেলা পরিষদের দায়িত্ব থাকা চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে সব ধরনের পরিষদীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। তার বিরুদ্ধে গুরুতর অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে।।