শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টঙ্গীতে মিলাদ মাহফিল

Reporter Name / ১৯১ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬, ৮:২৯ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ সালাহউদ্দিন সরকারের উদ্যোগে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন সংগ্রামী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক বিশাল মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাদ মাগরিব টঙ্গী কলেজ গেট এলাকায় আয়োজিত এ মিলাদ মাহফিলে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মিলাদ ও দোয়া মাহফিল শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাহউদ্দিন সরকার।
বক্তব্যে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তার দীর্ঘ রাজনৈতিক পথচলার নানা স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের এক আপোষহীন প্রতীক। তার সাহসী নেতৃত্ব ও ত্যাগ জাতি আজীবন স্মরণ করবে।”
সালাহউদ্দিন সরকার আরও বলেন, বেগম খালেদা জিয়ার জানাজা স্মরণকালের সর্বশ্রেষ্ঠ জানাজাগুলোর একটি হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে। তিনি দাবি করেন, সেই জানাজা গিনেস রেকর্ড বুকে অন্তর্ভুক্ত হয়েছে এবং বাংলাদেশের তিনজন শ্রেষ্ঠ আলেম তার কফিন কাঁধে বহন করেন—যা জাতির জন্য এক বিরল ও সম্মানজনক ঘটনা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, গাজীপুর-২ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে তার মনোনয়ন বৈধ ঘোষণা হওয়ায় তিনি বর্তমানে মাঠে সক্রিয় রয়েছেন। প্রতীক বরাদ্দের পর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক বিবৃতি জানাবেন বলেও উল্লেখ করেন।
নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশ্যে সালাহউদ্দিন সরকার বলেন, গোটা বাংলাদেশ আজ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায়। সবাইকে প্রস্তুত থাকতে হবে। কর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে এবং কল্যাণমুখী সরকার গঠনের লক্ষ্যে সাধারণ মানুষের মন জয় করতে হবে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST