বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজায় ৪ দিনের যুদ্ধবিরতি শুরু

Reporter Name / ৫৯০ Time View
Update : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৫:১৪ পূর্বাহ্ন

অবশেষে আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় চারদিনের যুদ্ধবিরতি শুরু হলো। গতকালেই কাতারের পক্ষ থেকে যুদ্ধবিরতির সময়ের ঘোষণা দেওয়া হয়। খবর বিবিসির।
আজ প্রথম ধাপে ইসরায়েলের ১৩ নারী ও শিশু জিম্মিকে মুক্তি দেবে হামাস। কাতারের মধ্যস্থতাকারীরা এ তথ্য নিশ্চিত করেছেন। গাজায় বন্দীদের প্রথম ধাপে ১৩ নারী ও শিশু শুক্রবার স্থানীয় সময় আনুমানিক ৪টায় মুক্তি পাবে । এই সময় ফিলিস্তিনি বন্দীদেরও মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে।

কাতারের মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি দোহায় সাংবাদিকদের বলেন, চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনিদের ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

ইসরায়েল বলেছে, হামাস যদি প্রতিদিন ১০জন করে জিম্মিকে মুক্তি দেয় তবে যুদ্ধবিরতি প্রাথমিকভাবে চার দিনের বেশি স্থায়ী হতে পারে। ফিলিস্তিনি সূত্র রয়টার্সকে জানিয়েছে, মুক্তির দ্বিতীয় ধাপ নভেম্বরের শেষের দিকে শুরু হবে। তখন ১০০জনের মতো জিম্মি মুক্তি পেতে পারে। গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে হামাস। সেইসঙ্গে ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে অন্তত ১২০০ নিহত হয়েছে। আহত হয়েছে তিন হাজারের বেশি।

এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে গাজায় নিহতের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। আহত অন্তত ৩০ হাজার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST