শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মাধবপুরের কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু Logo চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ Logo কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ Logo চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ Logo সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা Logo কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত Logo কাপাসিয়ায় পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগে সাড়ে তিনশো মুরগী হত্যা Logo চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুর জেলায় উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা

Reporter Name / ৩৬ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখা।

১৬ মে শনিবার সন্ধ্যায় গাজীপুর জেলা জামায়াত কার্যালয়ে নেতৃবৃন্দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন গাজীপুর জেলা জামায়াতের আমির ড. মোঃ জাহাঙ্গীর আলম। জেলা সেক্রেটারি মোঃ শফিউদ্দিনের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলার সিনিয়র নায়েবে আমির আব্দুল হাকিম, জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ ইসমাইল পাঠান, জেলা তরবিয়ত সেক্রেটারি মাহমুদুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য মুখলেসুর রহমান খানসহ বিভিন্ন উপজেলার আমীর সেক্রেটারিগণ।

ঘোষিত তালিকা অনুযায়ী, গাজীপুর জেলার পাঁচটি উপজেলার মধ্যে চারটি উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

ঘোষিত প্রার্থী তালিকায় চেয়ারম্যান পদে গাজীপুর সদর উপজেলায় মোহাম্মদুল্লাহ, শ্রীপুর উপজেলায় অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খান, কাপাসিয়া উপজেলায় মাওলানা সেফাউল হক এবং কালীগঞ্জ উপজেলায় এড. তাজুল ইসলাম এর নাম রয়েছে।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে গাজীপুর সদর অধ্যাপক আব্দুল বারী, শ্রীপুর প্রভাষক আবুল কালাম আজাদ, কালিয়াকৈর এড. আমজাদ হোসেন, কাপাসিয়া মাওলানা ফরহাদ হোসেন মোল্লা এবং কালীগঞ্জে এড. লুৎফুর রহমান প্রধানের নাম ঘোষণা করা হয়।

অন্যদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও গাজীপুর জেলার ৩৯টি ইউনিয়নের মধ্যে ২৬টিতে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে জেলা জামায়াত। এর মধ্যে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে আফসার উদ্দিন, মৌচাক ইউনিয়নে বেলাল হোসেন সরকার, আটাবহ ইউনিয়নে এড. তৌফিকুল হোসেন, ফুলবাড়িয়া ইউনিয়নে ইউনুছ মাস্টার ও বোয়ালী ইউনিয়নে জাহিদ হোসেন মোল্লার নাম ঘোষণা করা হয়েছে।

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে কামরুজ্জামান মন্ডল, বাড়িয়া ইউনিয়নে এড. মুস্তাফিজুর রহমান কামাল, ভাওয়াল গড় ইউনিয়নে মোফাজ্জল হোসেন এবং মির্জাপুর ইউনিয়নে ডা. আলী আকবরকে মনোনীত করা হয়েছে।

শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নে আলী হোসেন, কাওরাইদ ইউনিয়নে এড. শাহজাহান সিরাজী, গাজীপুর ইউনিয়নে মনিরুজ্জামান ও মাওনা ইউনিয়নে আব্দুল বাতেন মোল্লার নাম ঘোষণা করা হয়।

কাপাসিয়া উপজেলার কাপাসিয়া সদর ইউনিয়নে মাওলানা শামছুল আলম, দুর্গাপুর ইউনিয়নে আব্দুল ফাত্তাহ, চাঁদপুর ইউনিয়নে এস এম সোলায়মান, টোক ইউনিয়নে আক্তার হোসেন, বারিষাব ইউনিয়নে তারেক হাসান, সন্মানিয়া ইউনিয়নে মাও. তোফাজ্জল হোসেন, কড়িহাতা ইউনিয়নে জালাল উদ্দিন মোড়ল এবং তরগাঁও ইউনিয়নে আবু সাঈদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নে এড. আব্দুল বাসেত মোল্লা, জাঙ্গালিয়া ইউনিয়নে হাফিজ সেলিম এবং মোক্তারপুর ইউনিয়নে মাও. আমিনুল ইসলাম পালোয়ানকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই জামায়াতে ইসলামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে দলীয় প্রার্থীরা কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST