রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটের কালিতলা মোড়ে শতবর্ষী বৃক্ষের ‘নীরব আর্তনাদ’: বিদ্যুৎ ও দখলদারিত্বের কবলে ব্রিটিশ আমলের ঐতিহ্য

Reporter Name / ১৮১ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১০:০২ অপরাহ্ন

সোহেল তানভীর ঘোড়াঘাট দিনাজপুর প্রাতিনিধিঃ

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার কালিতলা মোড়। জনাকীর্ণ এই মোড়ে ঠায় দাঁড়িয়ে আছে বিশাল এক কড়ই গাছ। ব্রিটিশ আমলে রোপণ করা এই গাছটি কেবল একটি উদ্ভিদ নয়, বরং এই অঞ্চলের শত বছরের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। কিন্তু অযত্ন, অবহেলা আর এক শ্রেণির অসাধু মানুষের লোলুপ দৃষ্টিতে আজ সংকটে এই প্রাচীন প্রাণ। বর্তমানে গাছটির শাখা-প্রশাখায় ডালপালা কমে গিয়ে অনেকটা রুগ্ন রূপ ধারণ করেছে, যা পরিবেশপ্রেমীদের মনে জাগিয়েছে ‘নীরব আর্তনাদ’
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রাচীন এই গাছটিকে কেন্দ্র করে একটি বসার চত্বর ও টিনের চালা দিয়ে গোলঘর তৈরি করা হয়েছে। তবে গাছটির দিকে তাকালেই চোখে পড়ে অব্যবস্থাপনার ছাপ। ডালপালার মাঝ দিয়ে জালের মতো জড়িয়ে আছে অসংখ্য বৈদ্যুতিক তার। বিদ্যুৎ বিভাগের এমন অবিবেচক সিদ্ধান্তের কারণে গাছটি যেমন স্বাভাবিকভাবে ডালপালা মেলতে পারছে না, তেমনি যেকোনো সময় বড় ধরনের অগ্নিদুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, স্থানীয়দের অভিযোগ অনুযায়ী—এক শ্রেণির অসাধু ব্যক্তি সুযোগ বুঝে রাতের আঁধারে বা লোকচক্ষুর আড়ালে গাছটির বড় বড় ডালপালা কেটে নিয়ে যাচ্ছে। ফলে এক সময়ের বিশাল ছায়া দেওয়া এই মহীরুহ এখন অনেকটা টেকো ও শ্রীহীন হয়ে পড়েছে। ডালপালা কমে যাওয়ার কারণে রৌদ্রোজ্জ্বল দিনে আগের মতো শীতল ছায়াও মিলছে না। কালিতলা মোড়ের প্রবীণ বাসিন্দারা জানান, তাদের বাপ-দাদারাও এই গাছটিকে এভাবেই দেখে এসেছেন। ক্লান্ত পথিক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী—সবারই বিশ্রামের ঠিকানা এই গাছের তলা। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে তারা ক্ষুব্ধ। স্থানীয় এক বাসিন্দা বলেন, “এই গাছটা আমাদের ঐতিহ্যের অংশ। কিন্তু তারের জঞ্জাল আর ডাল চুরির কারণে গাছটা এখন মরে যাওয়ার উপক্রম হয়েছে। আমরা চাই প্রশাসন এর একটা বিহিত করুক।” পরিবেশকর্মীরা বলছেন, একটি শতবর্ষী গাছ কাটার চেয়ে তাকে তিলে তিলে মেরে ফেলা বড় অপরাধ। ডালপালা কেটে ফেলার ফলে গাছের খাদ্য তৈরির প্রক্রিয়া ব্যাহত হচ্ছে এবং বৈদ্যুতিক তারের ঘর্ষণে গাছের কাণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি দ্রুত বন্ধ না হলে ঘোড়াঘাট তার এক অমূল্য সম্পদ হারাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST