বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে ওএমএস ডিলারে আটা বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

Reporter Name / ১৫৭ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৫ অপরাহ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি নির্ধারিত দামে সাধারণ মানুষের মাঝে আটা বিক্রয়ের কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ৯ টায় খাদ্য অধিদপ্তর কতৃক পরিচালিত স্থানীয় পৌরসভার পুরাতন বাজারে এম.এর ইন্টারপ্রাইজ নামে ওএমএস ডিলারের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য কর্মকর্তা নাহিদা আক্তার, সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, খাদ্য পরিদর্শক জসেফ হাসদা,ব্যবসায়ী মেজবাহুল ইসলাম, ডিলারের স্বত্বাধিকারী রাফছানজানী শুভ সহ আরও অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার ন্যায্যমূল্যে খাদ্যপণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তারই অংশ হিসেবে আজ থেকে ওএমএস ডিলারের মাধ্যমে আটা বিক্রয় শুরু হলো। সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে আটা কিনতে পারে সেজন্য প্রশাসন নিয়মিত তদারকি করবে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, খাদ্য বিভাগের কর্মকর্তা, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিদিন নির্দিষ্ট সময় পর্যন্ত নির্ধারিত পরিমাণ আটা বিক্রি করা হবে এবং যে কেউ লাইনে দাঁড়িয়ে প্রয়োজন অনুযায়ী কিনতে পারবেন। ২৪ টাকা দরে ভোক্তাপ্রতি ৫ কেজি করে আটা ক্রয় করতে পারবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST