শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে বিজিবির অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেল সেক্টর কমান্ডার

Reporter Name / ১৬৯ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:২০ অপরাহ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরে ঘোড়াঘাটে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থাপিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেন সেক্টর কমান্ডার।
আজ শুক্রবার বিকালে উপজেলার বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধীনে স্থাপিত উপজেলার ওসমানপুর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেন, কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি,উপ-মহাপরিচালক,সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, দিনাজপুর।
পরিদর্শন কালে তিনি বিজিবির অস্থায়ী ক্যাম্পের সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এসময় তিনি গণমাধ্যমে কর্মীদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজিবির ভূমিকা নিয়ে কথা বলেন।
তিনি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই সেক্টর অধীনে তিনটি ব্যাটালিয়ন কাজ করছে, দিনাজপুর, ফুলবাড়ি, জয়পুরহাট এখানে আমাদের ৮ টি আসন , ১৮ টি উপজেলায় আমাদের মোট ৫২ টি প্লাটুন অর্থাৎ ১ হাজর ২ শত বিজিবি জোয়ান কাজ করছে।
পুরো এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সচারচর আপনারা জানেন মাঠে সেনাবাহিনী রয়েছে, তাদের সাথে অন্যান্য বাহিনী, পুলিশ, র্যাব, আনসার তারাও আমাদের সাথে কাজ করে যাচ্ছে ।
এছাড়াও আইন -শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিভিন্ন জায়গায় যৌথ চেকপোষ্টের মাধ্যমে অভিযান চালাচ্ছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

ক্যাম্প পরিদর্শন কালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার পিএসসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST