বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন

Reporter Name / ২৩৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৭:৫৪ অপরাহ্ন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন করেছে হাসপাতালটির চিকিৎসক-নার্স-কর্মকর্তা-কর্চারীরা।
আজ ১৯ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় হাসপাতাল চত্ত্বরে এ মানববন্ধন করেন তারা।ষড়যন্ত্র না করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হাসপাতালের পরিচালনা পর্ষদ পরিবর্তনের সুযোগ আছে। সুতরাং আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করুক।এতে হাসপাতালের সেবা দানের পরিবেশেও কোন প্রভাব পড়বে না এবং হাসপাতালের চলমান উন্নয়নও বন্ধ হবে না।
বর্তমান পরিচালনা পর্ষদের উন্নয়নের কথা তুলে ধরে বক্তারা আরও বলেন, করোনাকালে যখন অনেক বেসরকারি প্রতিষ্ঠান কর্মচারীদের বেতন দিতে পারছিলো না, তখন এই পরিচালনা পরিষদই সাহসী ভূমিকা রেখেছে, তারা সব কর্মচারীদের বেতন বোনাস নিশ্চিত করেছে। হাসপাতালকে এই মহিরুহ করার পেছনে এই পরিচালনা পরিষদের অনন্য ও অনস্বীকার্য অবদান আমরা ভুলতে পারি না। তাই আমাদের একটাই দাবি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের প্রাণের প্রতিষ্ঠানকে ধ্বংস করতে দেয়া যায় না।
এ সময় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জালাল উদ্দীন, পেডিয়েট্রিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাহমুদ এ চৌধুরী আরজু, গাইনি অ্যান্ড অবস বিভাগের প্রধান অধ্যাপক ডা. সিরাজুন নূর রোজী, অধ্যাপক ডা তাহেরা বেগম, শিশু স্বাস্থ্য বিভাগের আইসিএইচ ডেপুটি ডাইরেক্টর ডা. আবু সৈয়দ চৌধুরী, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জেসমিন আখতার, এডাল্ট আইসিইউ অ্যান্ড এএমইউ’র সহযোগী অধ্যাপক ডা. মেহেদি হাসান, এনেস্থেসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইফতেখার উদ্দিন তামিম, শিশু নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ধনঞ্জয় দাশ, শিশু নেফ্রলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. কামাল হোসেন জুয়েল, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাইফুদ্দীন আজাদ, শিশু আইসিইউ’র সহকারী অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা ও ডা. মিশু তালুকদার, শিশু হেমাটো অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইন্দিরা চৌধুরী, চমেক হাসপাতালের পোস্ট গ্রাজুয়েট কমিটির সদস্য ডা. তাশদীদ নূর, মা ও শিশু হাসপাতালের মেডিসিন বিভাগের মেডিক্যাল অফিসার আশিক হোসেন সাকিবসহ হাসপাতালের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST