সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আপন দুই ভাই সহ নিহত ৩ 

Reporter Name / ১২১ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

মোরশেদুল আলম (সাতকানিয়া,চট্টগ্রাম):

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের শিকদার দীঘি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে দুইজন আপন ভাই। তারা হলেন সাতকানিয়া সদর ইউনিয়নের বারোদোনা শাহ আকাম উদ্দিন পাড়ার বাসিন্দা মোহাম্মদ হুমায়ুন ও মোহাম্মদ মামুন। তারা তামাকুমন্ডি লেইন বণিক সমিতির আওতাধীন সিডিএ মার্কেটের ব্যবসায়ী ছিলেন। তৃতীয় নিহতের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি মহাসড়কে চলাচলকালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে প্রচণ্ডভাবে ধাক্কা লাগে। এতে চালক ও আরোহীরা মৃত্যুবরণ করেন। ঘটনাস্থলেই তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
দুর্ঘটনায় নিহত ভাইদ্বয়ের মৃত্যুতে সাতকানিয়া ও লোহাগাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও আত্মীয়-স্বজনরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও নিহতদের বাঁচানো সম্ভব হয়নি।
নিহত হুমায়ুন ও মামুনের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনা স্থলে সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। তারা বলেন, “এই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। ট্রাফিক পুলিশের কঠোর নজরদারি ও স্পিড ব্রেকার নির্মাণ প্রয়োজন।
গত কয়েক মাসে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এটিই প্রথম নয়, বরং একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন ও সড়ক পরিবহন কর্তৃপক্ষের কাছে এবারও প্রশ্ন উঠেছে—কবে নিয়ন্ত্রণ হবে এই মৃত্যুযজ্ঞের?
শোকবার্তা:নিহতদের শোকসন্তপ্ত পরিবার-স্বজন ও আত্মীয়দের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সুধীজন। মরহুমদের আত্মার মাগফিরাত ও শোকস্তব্ধ পরিবারের সদস্যদের ধৈর্য্য কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST