বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চাঁদা না দেয়ায় দোকানিকে গুলির ঘটনায় ৩ আসামি গ্রেফতার

Reporter Name / ১৮০ Time View
Update : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ৭:১০ অপরাহ্ন

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধিঃ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেয়ায় চা দোকানিকে মারধরের পর পায়ে গুলি করার ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ জানুয়ারি) রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল। তবে এখনো উদ্ধার হয়নি ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র। সকালে এসব তথ্য জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিকী।

গত বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার গোরাট এলাকার ডেবুনিয়ার গার্মেন্টসের ২নং গেটের সামনে চা দোকানিকে গুলি করার ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন- মাসুদ পারভেজ রানা ওরফে কালা পারভেজ (৪৫), ইয়ার হোসেন (২৪) ও খোকন তালুকদার (১৯)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে রতন, আকাশ, আশিক, তৈয়ব ও পারভেজ প্রত্যেক দোকান থেকে চাঁদা আদায় করছিল। এ সময় সৈনিক ইসলাম শাহীন চায়ের দোকানে চা বিক্রি করছিল। চাঁদাবাজরা প্রতিদিনের মতো সৈনিক ইসলাম শাহীনের কাছে ৫০ টাকা চাঁদা চাইলে তিনি টাকা দিতে অস্বীকার করেন। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। একপর্যায়ে তিনি ছুটে দৌড় দিলে তৈয়ব নামের একজন তাকে পেছন থেকে গুলি করে।

এতে সৈনিক ইসলামের বাম পায়ে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয়রা থানায় সংবাদ দিলে আশুলিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় গুলিবিদ্ধ সৈনিক রহমান শাহীনের মা নাজমা বেগম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১২ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার ওসি নূর আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় রাতে আশুলিয়ার পৃথক স্থানে অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও জড়িত বাকিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST