মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Reporter Name / ১৪২ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫, ২:২৭ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প” দ্রুত অনুমোদন ও জানুয়ারি ২০২৫ হতে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

১৭ মে ২০২৫ শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মাববন্ধনে সভাপতিত্ব করেন এ.বি.এম.গোলাম কিবরিয়া।

মানবন্ধনে বক্তব্যে রাখেন, শিক্ষক মোঃ ওয়ালিদ হাসান, সাধারণ কেয়ারটেকার আবুল কালাম আজাদ, মডেল কেয়ারটেকার মোঃ আব্দুস সামাদ বাদশা, ফিল্ড সুপারভাইজার মুহাঃ আনোয়ারুল হক, ইমাম খতিব মাওলানা মোঃ মুখতার আলী, মাওলানা মোঃ আবুজার গিফারী, মাওলানা মোঃ ওমর ফারুক, আব্দুস সামাদ সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

বক্তারা বলেন, গত ৫মে তাদের বেতন-ভাতা প্রদান করার কথা ছিলো কিন্তু তা হয় নি যা খুব কষ্ট ও হতাশার বিষয়। গত ইদুল ফিতরের প্রকল্পের জনবল ও শিক্ষক কেয়ারটেকারদের বেতন ভাতা দেওয়া হয়নি।

তারা আরো বলেন, বেতন ভাতা ছাড়াই তারা তাদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করে যাচ্ছেন। পবিত্র ঈদুল আজহা’র পূর্বে তাঁদের বেতন-ভাতা প্রদান করা না হলে সারা দেশে সরকারের ভাবমর্যাদা ক্ষুন্ন হবে।

দাবিসমূহ-০১। জানুয়ারি-২০২৫ খ্রি. হতে প্রকল্প অনুমোদন করতে হবে এবং ঈদুল আজহা’র পূর্বেই সকলের বেতন ভাতা পরিশোধ করতে হবে।

০২। প্রকল্পে ৩য় থেকে ৭ম পর্যায় পর্যন্ত কর্মরত বিদ্যমান জনবলকে রাজস্ব খাতভূক্ত করতে হবে।০৩। ৭ম পর্যায় প্রকল্পের বিদ্যমান জনবলকে স্বয়ংক্রিয়ভাবে ৮ম পর্যায় প্রকল্পে স্থানান্তর করতে হবে। ০৪। কেয়ারটেকার ও কর্মীদেরকে স্কেলভুক্ত করতে হবে। ০৫। শিক্ষকদের সম্মানী-ভাতা বৃদ্ধি করতে হবে।

পরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST