মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল ফিতর ঈদ সামনে রেখে ব্যস্ত দর্জিরা

Reporter Name / ১৪৪ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:৪২ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মার্কেট ও দর্জিপল্লিতে এখন উপচে পড়া ভিড়। ঈদের নতুন পোশাক তৈরি করতে রাত-দিন সমান তালে কাজ করছেন জেলার দর্জিরা। শহরের চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেট, ক্লাব সুপার মার্কেট, সেন্টু মার্কেট, শিল্পকলা মার্কেট ও পুরাতন বাজার এলাকার প্রতিটি দর্জি দোকানে চলছে ব্যস্ততার চরম মুহূর্ত। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কাপড় কাটিং, মাপ নেওয়া ও সেলাইয়ের কাজ। দর্জিরা বলেন, ডিজাইনের ওপর মুজুরি ধরা হচ্ছে। দর্জিরা আরোও জানান, ঈদের প্রায় এক মাস আগ থেকেই অর্ডার নেওয়া শুরু হয়েছে। তবে ঈদ যত ঘনিয়ে আসছে, কাজের চাপ ততই বাড়ছে। অনেকেই নির্ধারিত সময়ের পর নতুন অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছেন। তবুও পরিচিত গ্রাহকদের অনুরোধে অতিরিক্ত কাজ নিচ্ছেন অনেকে। শহরের পাশাপাশি গ্রামের মানুষও নতুন পোশাক তৈরির জন্য দর্জিদের কাছে ভিড় করছেন। দূর-দূরান্ত থেকে কাপড় কিনে এনে মাপ দিয়ে যাচ্ছেন ক্রেতারা। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের পোশাকের চাহিদা বেশি। পাঞ্জাবি, পায়জামা, থ্রি-পিস, গাউন, ফ্রক ও বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা। একাধিক দর্জি জানান, কাপড় ও আনুষঙ্গিক সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় সেলাই খরচ কিছুটা বেড়েছে। তবুও ঈদের আনন্দে নতুন পোশাকের প্রতি মানুষের আগ্রহ কমেনি। দর্জি দোকানের কর্মচারীরা জানান, ঈদের আগে নির্ধারিত সময়ে পোশাক সরবরাহ করতে অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে। অনেক দোকানে কর্মীদের রাত জেগে কাজ করতে দেখা গেছে। ঈদকে কেন্দ্র করে দর্জিদের এই ব্যস্ততা শহরের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন পোশাকের উচ্ছ্বাসে এখন চাঁপাইনবাবগঞ্জের মার্কেটগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এমন কর্মচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে পুরো চাঁপাইনবাবগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST