বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

জাইমার প্রশ্নে গাজীপুর-৬ আসনে আলোচনায় আরিফ হাওলাদ

Reporter Name / ৩০৪ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৮ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

“রাজনীতিতে সবচেয়ে বড় দুঃখ হলো— এখানে টাকা আর তেলবাজির মূল্য বেশি, কিন্তু ত্যাগ, শ্রম, ন্যায়নীতি ও সততার কোনো দাম নেই।”
সম্প্রতি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনী জাইমা রহমানের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রাজনীতির এ বাস্তবতার ভেতরেও কি সততা ও নীতির রাজনীতি সম্ভব— এই প্রশ্ন এখন অনেকের মুখে। আর এই প্রশ্নের জবাবে গাজীপুর-৬ আসনে আলোচনায় এসেছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার।

আরিফ হাওলাদার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দলের দুঃসময়ে মামলা, জেল, হয়রানি ও শারীরিক নিপীড়নের মুখেও তিনি সক্রিয় থেকেছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। গাজীপুরের রাজপথে আন্দোলন-সংগ্রামে তিনি কর্মীদের পাশে ছিলেন এবং এখনও আছেন।

স্থানীয় রাজনৈতিক মহলের ভাষ্য, আরিফ হাওলাদার কখনও ব্যক্তিগত স্বার্থে নয়, বরং নিঃস্বার্থভাবে রাজনীতি করেছেন। তাঁর সঙ্গে সাধারণ মানুষের সহজ যোগাযোগ রয়েছে; ধনী-গরীব, ছোট-বড়— সবার কাছেই তিনি সমানভাবে গ্রহণযোগ্য।

গাজীপুর-৬ আসনের ভোটারদের একাংশ মনে করছেন, অর্থ ও ক্ষমতার রাজনীতির ভিড়ে আরিফ হাওলাদার একজন পরীক্ষিত মাঠের কর্মী হিসেবে বিকল্প নেতৃত্বের প্রতীক হয়ে উঠতে পারেন। তবে চূড়ান্তভাবে জনগণই সিদ্ধান্ত নেবে— তারা কি সততা ও নীতির রাজনীতিকে মূল্যায়ন করতে চান, নাকি প্রচলিত ক্ষমতার রাজনীতিকেই বেছে নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST