বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

জীবনের নিরাপত্তা চেয়ে ৪ সাংবাদিকের জিডি 

Reporter Name / ২১২ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

রাণীশংকৈল প্রতিনিধিঃ

প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়া,সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে জেল হাজত খাটানো হুমকি দাতার বিরুদ্ধে ৮ আগষ্ঠ থানায় একটি এজাহার ও পৃথক ৩টি জিডি হয়েছে।

জানাযায়, ক্যাশিনো মাসুদ হিসাবে পরিচিতি দক্ষিণ সন্ধারই গ্রামের আনিসুর রহমানের পুত্র মাসুদ রানা রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়া এবং প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমকে মোটর সাইকেলে বেঁধে শহরে ঘুরানো এবং তাকে ধবংস করার হুমকি দেন। এছাড়াও সাংবাদিককে শ্বাসরোধ করে হত্যার চেষ্ঠা ৪৫হাজার টাকা মুল্যে টার্চ মোবাইল ছিনিয়ে নেওয়া,৫হাজার ৫শত টাকা মুল্যে রিসিভার ভাঙ্গিয়া ক্ষতি সাধন করে। এরই প্রেক্ষিতে প্রেসক্লাব সম্পাদক খুরশিদ আলম শাওন বাদী হয়ে মাসুদ রানাসহ ৪ জনকে আসামি করে থানায় মামলা করে।

এদিকে প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়া,সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে জেল হাজত খাটানো হুমকি দাতা মাসুদ রানার বিরুদ্ধে প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, সাংবাদিক একে আজাদ. আব্দুল্লাহ আল নোমান জীবনের নিরাপত্তা চেয়ে থানায় পৃথক পৃথক জিডি করেছে।

থানায় এজাহার,পৃথক জিডি করার কয়েকদিন অতিবাহিত হয়ে গেলেও অজ্ঞাত কারণে মাসুদ রানা ও অন্যান্য আসামিদের গ্রেফতার না করায় স্থানীয় সাংবাদিকদের বিষয়টি ভাবিয়ে তুলেছে।

এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম (ওসি তদন্ত) বলেন, এজাহার ও জিডিগুলো আদালতে পাঠানো হয়েছে। আমাদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য,সম্প্রতি আইনশৃংখলা কমিটির সভায় মাসুদ রানা ক্যাশিনো জুয়ায় আঙ্গুল ফুলে কলাগাছ হঠাৎ কোটি কোটি টাকার সম্পদ কিভাবে হলো তা আলোচনায় আসে। এনিয়ে স্থানীয় কিছু সাংবাদিক প্রতিবেদন তৈরি করার জন্য মাসুদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যায়। এসময় প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়া,সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে জেল হাজত খাটানো হুমকি দেন তিনি। এরই প্রেক্ষিতে জেলা বিএনপি কৃষক দল থেকে বহিষ্কার করেন মাসুদ রানাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST