মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

Reporter Name / ১৫৮ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫, ৮:২২ অপরাহ্ন

আশিকুর রহমান, গাজীপুর:

গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পিমকি অ্যাপারেলস লিমিটেড নামক একটি পোশাক কারখানায় ঝুট মালামাল নেওয়া নিয়ে টঙ্গী পূর্ব থানা বিএনপির বর্তমান সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন ও বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণপন্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে দুপুরের দিকে দুই পক্ষ মুখোমুখি হলে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়ায় তারা।

আহতদের মধ্যে ১৭ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হলেও তিনজনকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিগত সরকারের সময়ে ওমর ফারুক নামে এক ব্যক্তি মতিউর রহমান মতির আশ্রয়ে ঝুট ব্যবসা করতেন। সরকার পরিবর্তনের পর রাশেদুল ইসলাম কিরণ ওই কারখানার সঙ্গে লিখিত চুক্তি করে ব্যবসা চালিয়ে আসছিলেন। কিন্তু সম্প্রতি সুমন সরকারের পক্ষে ওমর ফারুক নতুন করে চুক্তি করেন, যার প্রতিবাদে কিরণপন্থীরা বাধা দেয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পিমকি অ্যাপারেলস লিমিটেডের জিএম মাকসুদুর রহমান বলেন, “দুই পক্ষের মধ্যে বিরোধ থাকায় আমরা কাউকেই মাল দিচ্ছি না। বিষয়টি নিয়ে আমরা সমস্যায় পড়েছি।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, “চুক্তির যে বৈধ মালিক, তিনি ব্যবসা চালাবেন। ঝুট নিয়ে বিশৃঙ্খলা সহ্য করা হবে না। সংঘর্ষ হয়েছে, তবে মারধর বা ছিনতাইয়ের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST