বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ মহাসড়ক রণক্ষেত্র

Reporter Name / ২৬১ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫, ৬:৩০ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ জুন) বেলা সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত চলা এই সংঘর্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়। ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টাধাওয়ার কারণে সাময়িক সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় উভয় পক্ষের সদস্য ও পথচারীসহ অন্তত ১০ জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরা এলাকার স্যাটার্ন গার্মেন্টস ও হোপলুন ফ্যাক্টরির সামনে ঝুট নামানোকে কেন্দ্র করে পুরনো বিরোধের জেরে সংঘর্ষের সূচনা হয়। গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা এবং টঙ্গীর ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবিরের অনুসারীদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

এ বিষয়ে স্থানীয়রা জানান, এর আগেও বিএনপির এই দু’পক্ষের মধ্যে ঝুট নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখানে যে গার্মেন্টসের ঝুট নিয়ে সংঘর্ষ সে মালিক পক্ষের গাফলতি রয়েছে। তারা উভয় পক্ষের সাথে মন রক্ষা করে চলতে চায়। তাদের গাফিলতির কারনে দু’দিন পরপর সংঘর্ষের ঘটনা ঘটে।

স্যাটার্ন গার্মেন্টসের কর্তৃপক্ষের একজন জানান, তারা এ সংঘর্ষের ব্যাপারে কিছুই জানেন না। তাদের গার্মেন্টসের সামনে কে বা কারা সংঘর্ষ করছে তাও জানা নাই।

এ বিষয়ে বিএনপি নেতা কাজী হুমায়ুন কবিরের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

অন্যদিকে, হালিম মোল্লার ব্যক্তিগত সহকারী জানান, “হালিম মোল্লা এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। বরং একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, “ধাওয়া-পাল্টাধাওয়া এবং ককটেল বিস্ফোরণের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST