মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name / ২২৭ Time View
Update : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৩:২৯ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

টঙ্গীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বিকালে টঙ্গী নতুনবাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে টঙ্গী-কালীগঞ্জ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ করে স্টেশন রোড এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
গাজীপুর মহানগর তারেক জিয়া পরিষদ এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মহানগর তারেক জিয়া পরিষদের আহ্বায়ক সাব্বির আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ বীর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আমিনুল ইসলাম সোহাগ। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি।

এছাড়াও নূরুল ইসলাম সরকার মুক্তি পরিষদ কেন্দ্রীয় কিমিটির  উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, নুরুল ইসলাম সরকার মুক্তি পরিষদের আহ্বায়ক পীরজাদা মো: নোয়াব আলী, সদস্য সচিব আবু সাঈদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, শেখ কামরুল হাসান শাহা, মো: আবু জাফর আলী, তৈয়বুর রহমান উজ্জল, মো: রিপন, আশিকুর রহমান প্রমুখ।

এ সময় নুরুল ইসলাম সরকার মুক্তি পরিষদের আহ্বায়ক পীরজাদা মো: নোয়াব আলী বলেন, গাজীপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। আমরা প্রধান উপদেষ্টা নিকট তার মুক্তির দাবি জানাচ্ছি। তা না হলে মুক্তি পরিষদের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST