মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন

Reporter Name / ৩১৮ Time View
Update : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৮:১৮ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

গাজীপুর সিটি কর্পোরেশন ৫২ নং ওয়ার্ড দাঁড়াইল ইউনিট-বিএনপি দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে । ১৯ শে অক্টোবর বিকালে আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাবেক এমপি আলহাজ্ব হাসান উদ্দিন সরকার ।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বৈসম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সবচেয়ে বড় কৃতিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অংঙ্গ সংগঠনের। আঠারো বছর ধরে হত্যা, গুম, হয়রানি, মামলা, হামলা মোকাবেলা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমাদের অনেকদুর যেতে হবে, অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। বিএনপির কোন নেতা-কর্মী যদি দলের নাম ভাঙিয়ে কোথাও কোনো ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডসহ যেকোন ধরনের আইনশৃঙ্খলাবিরোধী কাজে লিপ্ত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, দলের নেতা-কর্মীদের সঠিক ভাবে দলের জন্য কাজ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করে দলকে শক্তি করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন টঙ্গী মেট্রো- পশ্চিম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসু , ৫২ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সদস্য সচিব ফখরুল ইসলাম, বিএনপি নেতা সুন্দর আলী, আকতারুজামান নুর, খলিল, ইলিয়াস আলী, কাসেম, আরিফ, শাজাহান , রাকিব , রায়হান প্রমুখ।। আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ও বেগম খালেদা যে সুস্থতা কামনায় দোয়া ও তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST