সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২১৫ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন Logo সাভারে শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন Logo কাপাসিয়ায় টোক শরীফ মমতাজ উদ্দীন আহমেদ ডিগ্রি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন Logo কমলনগর প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ Logo কাপাসিয়ায় এমপির ঐচ্ছিক তহবিল হতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান Logo ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে মানিকগঞ্জের শিবালয়ে মাছচাষিদের প্রশিক্ষণ Logo কাপাসিয়ায় প্রধানমন্ত্রীর উদ্যোগের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন Logo রাণীশংকৈল পৌরসভায় পৌর প্রশাসকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় যুবককে কুপিয়ে আহত, থানায় মামলা

Reporter Name / ৩৫৯ Time View
Update : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩৯ অপরাহ্ন

 

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায়  মাদক ব্যবসায় আধিপত্য বিস্তার ও বাঁধা দেওয়াকে কেন্দ্র করে বাবু নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

গত ২৫ সেপ্টেম্বর গাজীপুর মহানগর এলাকার টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী বাবুর ভগ্নিপতি  মোঃ শাহাদাৎ হোসেন মোল্লা ওরফে বকুল (৫৬) ১৩জনকে আসামি ও ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় এজহারকৃত আসামিরা হলেন, টঙ্গী পূর্ব থানাধীন মিরাশপাড়া এলাকার মোমিন সরদার ছেলে মিনার (৩০), টঙ্গী পূর্ব থানাধীন  পাগার (আলেরটেক) এলাকার আব্দুল হামিদের ছেলে,  রাসেল (২৮),  টঙ্গী পূর্ব থানাধীন মিরাশপাড়া এলাকার আজিজুরার ছেলে, মামুন (২২), টঙ্গী পূর্ব থানাধীন পাগার (আলেরটেক) এলাকার নূর ইসলামের ছেলে কাইল্লা আবুল (৩৪), পাগার (আলেরটেক) এলাকার নূর ইসলামের ছেলে নূর হোসেন (৩৬), পাগার (আলেরটেক) এলাকার অহিদের ছেলে জাহিদ (২২),পাগার (আলেরটেক) এলাকার ফারুকের ছেলে ইমন (২৪), পাগার (আলেরটেক) এলাকার রহমত আলীর ছেলে বাবর আলী (২৫), পাগার (আলেরটেক) এলাকার পিতা- অজ্ঞাত, শামীম টোকাই (২২), পাগার (আলেরটেক) এলাকার পিতা- অজ্ঞাত, তমাল (২৪),  পাগার (আলেরটেক) এলাকার পিতা- অজ্ঞাত, শরীফ (২৪), পাগার (আলেরটেক) এলাকার পিতা- অজ্ঞাত খলিল (২৭), বাবু (২৭)পিতা- অজ্ঞাত, টঙ্গী নতুন বাজার চাউল ব্যবসায়ী, অজ্ঞাতনামা আরও ৭/৮ জন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টঙ্গী পূর্ব থানাধীন ৪৩ নং ওয়ার্ড পাগাড় আলেরটেক মসজিদ রোড জনৈক ফাতেমার বাড়ীর সামনে পাকা রাস্তার
সামনে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও দুর্বৃত্তরা বাবুকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে যায়।  পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বাবুর ভগ্নিপতি শাহাদাত জানান, কিছুদিন ধরে মাদক ব্যবসায়ীরা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। মাদকের বিরুদ্ধে কথা বলায় বাবুর সঙ্গে  মাদক ব্যবসায়ী মামুনের সাথে
বিরোধ চলছিল। মামুনের নেতৃত্বে বেশ কয়েকদিন যাবৎ বাবুকে হুমকি দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে আটটায় পাগাড় আলেরটেক এলাকায় মামুন ও তার সঙ্গীরা বাবুর পথরোধ করে হত্যার উদ্দেশ্যে মারধর করে ও গুরুত্বর জখম করে। মারধর করে যাওয়ার সময় ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতংক সৃষ্টি করে ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়।

টঙ্গী পূর্ব থানার ওসি এসএম মামুনুর রশীদ বলেন, এ ব্যাপরে থানায় মামলা হয়েছে । তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST