বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে ৫০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার এক

Reporter Name / ২০৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ৫:০৯ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

গাজীপুরের টঙ্গীতে দুর্ঘটনা কবলিত একটি পাজেরো জিপ থেকে ৫০ গাঁজা উদ্ধার ও একজনকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাটা গেট এলাকায় স্থানীয়দের সহায়তায় গাড়ি চালক ও গাঁজা উদ্দার করে পুলিশ। গ্রেফতারকৃত গাড়ী চালক খোকন মিয়া (৩৮) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কালিকাপুর গ্রামের আহম্মদ উল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুর থেকে ঢাকাগামী একটি পাজেরো জিপ (ঢাকা মেট্রো-ঘ-১৩-০৩৬৮) একটি কলেজ গেট এলাকায় একটি রিকশাকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় একটি মোটরসাইকেল গাড়িটিকে ধাওয়া করে। টঙ্গী বাটা গেট এলাকায় এসে ইউটার্ন করে আবরো গাজীপুরের দিকে যাওয়ার চেষ্টা করে। দ্রুতগতিতে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয় গাড়িটি। এসময় স্থানীয়রা গাড়ি চালককে আটক করে পুলিশকে খবর দিলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ গাড়িটি তল্লাশি করে তিন বস্তা (৫০ কেজি) গাঁজা উদ্ধার করে।

এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এন এম নাসির উদ্দিন বলেন , পাজেরো গাড়ি থেকে কস্টেপ মোড়ানো ২৫ পেকেটে দুই কেজি করে আনুমানিক ৫০ কেজি গাঁজা উদ্ধার ও একজন গ্রেফতার হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST