মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে দেশের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

Reporter Name / ১৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৩:২৩ অপরাহ্ন

ইব্রাহীম খলিল, গাজীপুর :

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২৫ এ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) প্রথম স্থান অর্জন করেছে যা কৃষি ভিত্তিক বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের।

যুক্তরাজ্যভিত্তিক বিখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গত ১৮ জুন বুধবার এ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী গাকৃবি দেশের সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে প্রথম ও আন্তর্জাতিক পর্যায়ে ৮০১-১০০০ তম’র গৌরবময় অবস্থানে রয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১৭টি অভীষ্ট গোলের উপর ভিত্তি করে বিশ্বজুড়ে ১৩০টি দেশের ২৫২৬ টি স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অবদান ও কার্যক্রমের উপর মূল্যায়ন করে র‌্যাঙ্কিংটি করা হয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে টাইমস হায়ার ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং-২০২৫’ এ দেশ সেরা হয়েছিল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।

এছাড়া টিএইচই ২০২৫ এর এশিয়া র‌্যাঙ্কিংয়ে দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতর গাকৃবির শীর্ষস্থান অর্জনসহ ২০২৪ এর উরি র‌্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ ৩০০ ইনোভেটিভ বিশ্ববিদ্যালয়ের তালিকায় গাকৃবির অবস্থান ছিল। বিশ্ববিদ্যালয়ের এ অসামান্য অর্জনে সন্তুষ্টি প্রকাশ করে গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ২০২৫ সালের টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং-এ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে, এটি আমাদের জন্য এক গৌরবজনক অর্জন। এ স্বীকৃতি আমাদের শিক্ষা, গবেষণা ও টেকসই উন্নয়নে অব্যাহত প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি।

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বাস্তবায়নে আমাদের অঙ্গীকার ও কার্যকর অংশগ্রহণ এই অর্জনের ভিত্তি।’’ উপাচার্য আরো বলেন, ‘‘আমি এই সাফল্যে নিরলসভাবে অবদান রাখা সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও মানবদিবস শ্রমিকদের আন্তরিক ধন্যবাদ জানাই। এই অর্জন আমাদের আরও দায়িত্বশীল ও অগ্রসরমাণ হতে উদ্বুদ্ধ করবে, যাতে আমরা কৃষি শিক্ষা ও গবেষণায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে আরও বড় পরিসরে ভূমিকা রাখতে পারি।’’ উল্লেখ্য, এবারের র‌্যাঙ্কিংয়ে দেশের ৮টি সরকারি ও ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আব্বাস উদ্দিন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST