শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত অন্তত তিন জন

Reporter Name / ১১৩ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বিএনপির বিজয় মিছিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হামলা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সোমবার (৫ আগস্ট) দুপুর প্রায় ২টার দিকে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোর নেতৃত্বে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি বিজয় মিছিল বের করা হয়। অপরদিকে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় অপরপক্ষ কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ তালুকদার, ড্যাব নেতা ডা. শাহ আলম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার ও জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি আব্দুল আউয়াল তাদের নেতাকর্মীদের নিয়ে শহীদ শফি সিদ্দিকী তোরণের পাশে একটি সমাবেশ করতে ছিলেন।

পরে মিছিলটি সমাবেশের কাছাকাছি চলে আসায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা থেকে হামলা-ধাওয়ার ঘটনা ঘটে।

এবিষয়ে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ তালুকদার কালিহাতী বাসস্ট্যান্ডে তাদের দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান, “আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম। হঠাৎ করে বেনজির আহমেদ টিটোর নেতৃত্বে আওয়ামী পন্থী লোকজন নিয়ে আমাদের সমাবেশস্থলের পাশ দিয়ে  মিছিল নিয়ে এসে আমাদের কর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়।” পরে কালিহাতীর মানুষ সেটা প্রতিহত করতে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।এতে করে আমাদের কয়েকজন কর্মী আহত হন।

অন্যদিকে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মজনু মিয়ার সঙ্গে এব্যাপারে যোগাযোগ করা হলে তিনি জানান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোর নেতৃত্বে আমরা কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একটি বিজয় মিছিল বের করে বাসস্ট্যান্ডে আমাদের দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে পূর্বপরিকল্পিতভাবে কালিহাতী বাসস্ট্যান্ডের কাছে লুৎফর রহমান মতিন, শুকুর মাহমুদ, ডাঃ শাহ আলম, ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, আলী আকবর জব্বার ও আব্দুল আউয়ালের নেতৃত্বে তাদের কর্মী সমর্থকরা আওয়ামী সমর্থকদের নিয়ে আমাদের মিছিলের ভিতরে ঢুকে গিয়ে আমাদের কর্মী সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এঘটনায় আমাদের ১০-১৫ জন কর্মী সমর্থক আহত হয়ে কালিহাতী ও টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করবো কিনা সেইটা আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেবো।

এ বিষয়ে কালিহাতী সার্কেল এএসপি (ভারপ্রাপ্ত) মোঃ আরিফুল ইসলাম বলেন, আজকের এই ৫ই আগস্ট বিএনপির উভয় পক্ষের কর্মসূচি থাকায় পাশাপাশি বিজয় মিছিল নিয়ে যাওয়ার সময় উভয় পক্ষের মধ্যে তর্ক বাক্যের মতবিনিময় হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোন মারামারি বা হাতাহাতি হয়নি। আমরা আশাকরছি পরবর্তীতে এধরনের কোন ঘটনা ঘটবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST