বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঠাকুরগাঁয়ে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কামাল আহমেদ বলেন, এমপি নয় সেবক হতে এসেছি 

Reporter Name / ১৪০ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

একে আজাদ, রাণীশংকৈল প্রতিনিধি:

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ বলেছেন, তিনি এমপি নন, বরং জনগণের সেবক হতে এসেছেন।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

কামাল আনোয়ার আহাম্মদ তার রাজনৈতিক জীবনের নানা সংগ্রামের কথা তুলে ধরে বলেন, “ছাত্র রাজনীতি করতে গিয়ে অসংখ্যবার গ্রেফতার হয়ে জেল হাজতে গেছি, ৭৯টি মামলা হয়েছে। ডিবি পুলিশ রিমান্ডের পর রিমান্ড নিয়েছে। তিনি আরও বলেন, এই বিপদের সময় সাংবাদিকরাই তার পাশে দাঁড়িয়েছিলেন, একারণে তিনি সাংবাদিকদের রাজনৈতিক নেতাদের প্রিয় বন্ধু হিসেবে অভিহিত করেন।

আগামী নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসন থেকে দলীয় মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, “আমি আপনাদের সেবক হতে এসেছি, এলাকার জন্য কাজ করতে চাই।” বিগত ১৬-১৭ বছরে নির্বাচিত এমপিদের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, তারা চাকরির নামে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন এবং হিন্দুদের জমি দখল করেছেন। তিনি প্রতিশ্রুতি দেন, তার ক্ষেত্রে এমনটা হবে না।

সভায় উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার, যুগ্ম সম্পাদক মুনতাসির আল মিঠু, মনিরুজ্জামান মনি, ঈসা, পৌর যুবদলের আক্তার হোসেন, মমিন এবং মহিলা দলের সদস্য সচিব আনারকলি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST