শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন Logo জামালপুরে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়া সদরে মাদক বিরোধী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৫০.৫৭ শতাংশ জমির দখল বাদী পক্ষকে বুঝিয়ে দিল প্রশাসন।
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

তফসিল পেছালে মানবে না আ.লীগ

Reporter Name / ৫১৯ Time View
Update : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১০:০৪ পূর্বাহ্ন

ঢাকা: সময়সীমা অতিক্রম করে নির্বাচনের তফসিলের কোনো পরিবর্তন আওয়ামী লীগ সমর্থন করে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৷ ভোটের তারিখ বদলে তফসিল পেছালে আওয়ামী লীগ তা মানবে না বলেও জানান তিনি ৷

বুধবার (২৯ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা জানান।

তফসিল পেছালে তা না মানার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সবাইকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে চায়।

কিন্তু একটি পক্ষ নিজেরাই নির্বাচনের বাইরে রয়েছে। যারা প্রকাশ্যে নির্বাচনকে বাধা দিচ্ছে। তাদের বিষয়ে ইউরোপ, আমেরিকা ও দেশের তথাকথিত সুশীল সমাজ নীরব কেন? আওয়ামী লীগ কাউকে নির্বাচনের বাইরে রাখতে চায় না। বিএনপি নিজেরাই নির্বাচনের বাইরে রয়েছে। তাদেরকে কেউ বাইরে রাখেনি।

 

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের হওয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকে বাধা দিতে হরতাল, অবরোধ, নাশকতা চালানোর পর তাদের (বিএনপি) বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে কেউ কথা বলছেন না। বিএনপির সন্ত্রাসী কার্যক্রম ঢেকে রাখার মতো নয়, সব কিছুই সবাই দেখছে। বিএনপি প্রকাশ্যে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ৷ প্রকাশ্যে যারা পুলিশ হত্যা করেছে, গাড়ি পোড়াচ্ছে, হামলা করছে তাদের কি বিচার হবে না?  যারা অপকর্ম করে শাস্তিযোগ্য অপরাধ করে তাদের বিরুদ্ধে মামলা হবেই।

শরিকদের মনোনয়নের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, শরিক হলেই তাকে নমিনেশন দেওয়া হবে না। নির্বাচিত হওয়ার মতো জনপ্রিয় যোগ্য মানুষকেই নমিনেশন দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST