সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

দল যাকে মনোনয়ন দেবে, আমি তার পক্ষে কাজ করব”—আরিফ হাওলাদার

Reporter Name / ২১৮ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৫:২১ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী জননেতা আরিফ হোসেন হাওলাদার বলেছেন, “১৯৮৯ সাল থেকে বিএনপির আন্দোলন-সংগ্রামের বাইরে কখনও ছিলাম না। হামলা-মামলার পরও দলের প্রতি আমার আনুগত্য অটুট রয়েছে। দলের সুনাম অক্ষুণ্ণ রাখতে আমি সর্বদা কাজ করেছি এবং দলের বিরুদ্ধে কোনো কার্যকলাপে জড়িত ছিলাম না। দল যদি আমার ত্যাগ ও অবদানকে মূল্যায়ন করে, তবে গাজীপুর-৬ আসনে মনোনয়ন পাব। তবে দল যাকে মনোনয়ন দেবে, আমি তার পক্ষে কাজ করব।

শুক্রবার টঙ্গী পশ্চিম থানা ৫৩ নং ওয়াড বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের   উদ্যোগে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরিফ হাওলাদার আরও বলেন, আমি বিশ্বাস করি, ভবিষ্যতের বাংলাদেশে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যেখানে কেউ দুই বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না।
তিনি বলেন, “আমি বহু হামলা-মামলার শিকার হয়েছি, ত্যাগ স্বীকার করেছি। তারপরও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ত্যাগের কাছে আমার ত্যাগ কিছুই নয়। দল আমাকে যেখানে দায়িত্ব দেবে, আমি সেখানে কাজ করব ইনশাআল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুবেল প্রাধান। অনুষ্ঠান পরিচালনা করেন কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সেলিম হোসেন, এবং ছাত্রদল নেতা অঙ্কন ও রাব্বি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST