শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo দেবীগঞ্জে  সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার Logo কাপাসিয়ায় ফেইসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত মারামারি : প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ Logo কালিহাতী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নাগরিক সেবায় সক্রিয় ওসি জে.ও.এম তৌফিক আজম Logo নেত্রকোনার পূর্বধলায় অভিনব কায়দায় এমপির গাড়িতে হামলা: শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯ Logo ঘোড়াঘাটে ধান কর্তন ও সজিনার চারা রোপণের শুভ উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী  অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন Logo কালিহাতীতে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় প্রবাসী দম্পতির জমি দখল ও সন্তানসহ নারীকে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সিলেট বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা Logo টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার Logo রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ মামলায় গ্রেফতার ৫ জন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

দেবীগঞ্জে  সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:১৮ অপরাহ্ন

মোঃ শাহজাহান কবির প্রধান,পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি)-কেগাঁজাখোরসম্বোধন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট শেয়ার করার অভিযোগে নিশাত ইসলাম (১৬) নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ

শুক্রবার (২৪ এপ্রিল) মধ্যরাতে উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে দেবীগঞ্জ থানা পুলিশআটক নিশাত ইসলাম ওই এলাকার মো. আশরাফ আলীর ছেলেতিনি সোনাহার বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীপুলিশ সূত্রে জানা যায়, নিশাত ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্যপানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্য শেয়ার করেনপোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, “গাঞ্জা খেয়ে পার্লামেন্টে বক্তব্য দিতে গেলে যা হয়এই গাঁজাখোর নাকি আমাদের এলাকার এমপি।” পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরবর্তীতে নিশাত সেটি মুছে ফেলেন বলেও জানা গেছেপোস্টটি ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা দেখা দেয়পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে জানানো হলে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করেপরে শুক্রবার রাতে দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আটক কলেজছাত্র নিশাত ইসলামের বিরুদ্ধে বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেনআটকের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, স্থানীয় এক ব্যক্তি রাতে নিশাতের বিরুদ্ধে অভিযোগ দেনসেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সকালে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করা হয়েছেআইনগত প্রক্রিয়ান শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST