মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ Logo বিএনপি নেতা মোজাম্মেল হকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কালিহাতী থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে গুরুত্বারোপ Logo সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি Logo গাজীপুরে ‘গ্রীণ হসপিটালে’ নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিটের উদ্বোধন Logo গাজীপুর মিডিয়া ক্লাবের নবনির্বাচত শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত Logo রূপগঞ্জের ব্যবসায়ী শাহীন মালুম এবং সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বাবুল মালুমের বিরুদ্ধে ফেইসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগ Logo আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে Logo পঞ্চগড়ে নিম্নমানের রাস্তার কাজ পকেটে অবৈধ টাকা প্রকৌশলী আটক Logo রাণীশংকৈলে ঝুঁকিপূর্ণ সেতু, দিয়েই চলাচল করছে গ্রামের শত শত মানুষ, দুর্ঘটনার শঙ্কায়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নতুন ভোজ্যতেল জাতীয় ফসল: পেরিলার পরীক্ষামূলক চাষ শুরু গাজীপুরে

Reporter Name / ২৬১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১২:০১ অপরাহ্ন

এ এইচ সবুজ, নিজস্ব প্রতিবেদক:

প্রথমবারের মতো নতুন ভোজ্যতেল জাতীয় ফসল ‘পেরিলা’র পরীক্ষামূলক চাষে করা হয়েছে গাজীপুরে। যা বর্তমানে সারাবিশ্বে ‘সুপারফুড’ হিসেবে পরিচিত।

গাজীপুরের সদর উপজেলার ধীরাশ্রম জালাল মার্কেট এলাকার কৃষক মো: জুনায়েদ আলমের দুই (২) বিঘা জমিতে উপজেলা কৃষি অফিসের কারিগরি সহায়তা ও তত্ত্বাবধানে পরীক্ষামূলক সাউ পেরিলা-১ ভোজ্যতেল ফসলটির চাষ করা হয়েছে।

পেরিলা নতুন জাতের একটি ভোজ্যতেল ফসল। সয়াবিন ও সরিষার মতো পেরিলার বীজ থেকে ভোজ্যতেল উৎপন্ন হয়।

এ বিষয়ে গাজীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: হাসিবুল হাসান জানান, পেরিলা একটি তেলবীজ জাতীয় ফসল। উন্নত বিশ্বের মধ্যে জাপান, কোরিয়া ও চীনে ব্যাপকভাবে চাষ হয়। পেরিলা’র বীজ থেকে উৎপাদিত তেল ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ এবং আন্তর্জাতিক বাজারে এর উচ্চ চাহিদা রয়েছে। পেরিলার তেল ও পাতা উভয়ই ভেষজ গুণে সমৃদ্ধ হওয়ায় বিশ্বব্যাপী এটির ব্যবহার দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে।

তিনি জানান, ‘বাংলাদেশে এটি একেবারে নতুন ফসল। ফলন ও বৃদ্ধি পর্যবেক্ষণ করে ভবিষ্যতে বড় পরিসরে চাষের পরিকল্পনা করছি’।

এই কৃষি কর্মকর্তা আরো জানান, ‘বাংলাদেশে পেরিলার চাষ এখনো সীমিত। তবে এটি কম পানিতে চাষযোগ্য এবং রোগবালাইও তুলনামূলকভাবে কম দেখা যায়। পেরিলার তেল,পাতা ও বীজ সবকিছুর বাজারমূল্য ভালো। তাই বাণিজ্যিকভাবে এটি লাভজনক হতে পারে। এছাড়াও একটি বড় পর্যবেক্ষণ হলো এটি আংশিক ছায়া পছন্দ করে। তাই ফল বাগানে মিশ্র ফসল হিসেবেও চাষ করা যাবে’।

বর্তমানে আন্তর্জাতিক বাজারে পেরিলা তেল একটি উচ্চমূল্যের ফসল। আগামী মৌসুমে গাজীপুর জেলার আরো কয়েকটি ইউনিয়নে এ ফসলের চাষ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড.মোহাম্মদ আবদুল কাইয়ূম মজুমদার জানান, ‘বাংলাদেশের আবহাওয়া পেরিলা চাষের জন্য অনুকূল তাই এ ফসল কৃষকের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST