আল আমিন মিয়া, মনোহরদী:
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) নরসিংদী জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুক-এর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধ দমনের লক্ষ্যে নরসিংদী জেলা পুলিশ, র্যাব ও প্রশাসনের সমন্বয়ে এ যৌথ অভিযান চলমান রয়েছে।
অভিযানের অংশ হিসেবে নরসিংদী মডেল থানার আওতাধীন আলোকবালি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠপর্যায়ে উপস্থিত থেকে অভিযান তদারকি করেন এবং সার্বিক কার্যক্রমে অংশ নেন।
জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধ ও অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় জনসাধারণকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।