শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নির্ধারিত সময়েই ইজতেমা অনুষ্ঠিত হবে: ঢাকা বিভাগীয় কমিশনার

Reporter Name / ২০২ Time View
Update : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার ইজতেমা মাঠে গিয়ে প্রস্তুতি কাজ পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্ধারিত সময়েই এবারের ইজতেমা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিশ্ব ইজতেমা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করে বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে। টয়লেট, ওয়াচ টাওয়ার, প্যান্ডেলসহ যাবতীয় কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে।

ইজতেমা মাঠ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য শুক্রবার বিকেল থেকে মাইকিং শুরু হবে।
বিশ্ব ইজতেমার বিবদমান দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে কি না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার বলেন, ‘এই বিষয়টি জাতীয় বিষয়। আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। তবে বিদেশি মেহমানদের নিরাপত্তাসহ তাদের ইজতেমা নির্বিঘ্নে করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন- নামাজের কাতার, খুটি স্থাপন, সামিয়ানা টাঙানো সহ বেশ কিছু কাজ আমাদের সম্পন্ন হয়েছে। বাকি কাজ যত সময়ই ইনশা আল্লাহ সম্পন্ন হবে।

এ বছর প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। আগের দেওয়া তারিখ অনুসারে দ্বিতীয় পর্ব ৭-৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে। কিন্তু দ্বিতীয় পর্বের বিষয়ে সরকার এখনো স্পষ্ট কোনো ঘোষণা দেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST