মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনায় জুমার নামাজের আগে পূর্বধলা থানা ওসির সচেতনতামূলক সভা

Reporter Name / ৫৩ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,(নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলা থানাধীন নয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজের পূর্বে উপস্থিত মুসল্লিদের নিয়ে এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (০৩ জুলাই, ২০২৬) নামাজের আগে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে বিভিন্ন আইনশৃঙ্খলা বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
​সভায় ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, সমাজ থেকে এসব অপরাধ নির্মূল করতে হলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা একান্ত প্রয়োজন। বিশেষ করে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ করেন তিনি।
​আলোচনায় যেকোনো জরুরি প্রয়োজনে সরকারের জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর সঠিক ব্যবহার এবং এর সুফল সম্পর্কে মুসল্লিদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। একই সাথে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে বিভিন্ন প্রয়োজনে থানায় যোগাযোগ করাসহ পুলিশের যেকোনো আইনি কার্যক্রমে সাধারণ জনগণকে সরাসরি সহায়তা করার অনুরোধ জানান ওসি।
​মসজিদে উপস্থিত মুসল্লিরা পুলিশের এই ব্যতিক্রমী ও সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST