বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনার পূর্বধলায় আর্তমানবতার সেবায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি

Reporter Name / ১৭৫ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৫:৫১ পূর্বাহ্ন

সাগর আহমেদ জজ, নেত্রকোনা. প্রতিনিধিঃ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সামাজিক উন্নয়ন ও যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে আশার আলো দেখাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’। ২০২০ সালে যাত্রার পর থেকেই সংগঠনটি স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কর্মসূচি পরিচালনা করে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
​প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজ থেকে অন্ধকার দূর করতে সংগঠনটি নিরলসভাবে কাজ করছে। মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং ইভটিজিং বিরোধী প্রচারণায় সংগঠনটি নিয়মিত মাঠপর্যায়ে কাজ করে। এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি বছর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে তারা।
কেবল প্রচারণায় সীমাবদ্ধ না থেকে যুব সমাজকে স্বাবলম্বী করতে কার্যকর পদক্ষেপ নিয়েছে স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় স্থানীয় তরুণদের মৎস্য চাষে উদ্বুদ্ধকরণ, নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ এবং ডিজিটাল যুগে সক্ষম করে তুলতে কম্পিউটার ট্রেনিংয়ের নিয়মিত ব্যবস্থা করা হয়েছে। এর ফলে এলাকার অনেক বেকার যুবক এখন আত্মকর্মসংস্থানের পথ খুঁজে পাচ্ছেন।
বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও গৃহস্থালী সামগ্রী বিতরণসহ প্রতি বছর শীতবূর্ত অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়া সমাজের সম্মানিত কিন্তু সংকটাপন্ন ব্যক্তি এবং অতিদরিদ্রদের মাঝে নগদ অর্থ সহায়তাও প্রদান করা হচ্ছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হারাধন সূত্রধর প্রতিবেদকের সাথে আলাপকালে জানান, “আমাদের মূল লক্ষ্য একটি দক্ষ ও অপরাধমুক্ত যুব সমাজ গড়ে তোলা। সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং নির্মূল করতে এবং তরুণদের স্বাবলম্বী করতে আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এলাকাবাসীর মতে, স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির এই ধরনের বহুমুখী ও নিঃস্বার্থ উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST