মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ১৩৫ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,(নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় গ্রাম আদালতের কর্মশালা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে পূর্বধলা উপজেলা হলরুমে সাংবাদিক,এনজিও প্রতিনিধি,মসজিদের ইমাম, গন্যমান্য ব্যক্তিবর্গের অংশ গ্রহনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলার হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত) তাসনিম জাহান।সভায় জানানো হয়, গ্রাম আদালত আইন, ২০০৬ অনুযায়ী অনধিক তিন লাখ টাকা মূল্যমানের ফৌজদারী ও দেওয়ানী বিরোধ নিষ্পত্তি করতে সকল ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত কাজ করছে। গ্রাম আদালতে আইনজীবী নিয়োগ করতে হয় না, মাত্র ১০ থেকে ২০ টাকা ফি প্রদান করে গ্রাম আদালতের মাধ্যমে অল্প সময়ে, অল্প খরচে সঠিক বিচার পাওয়া সম্ভব। এই আদালতের সুফল পেতে প্রচারণার মাধ্যমে আদালতকে আরো সক্রিয় করতে সবাইকে ভূমিকা রাখতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, বিআরডিবি কর্মকর্তা তাজবীর মোস্তফা।গ্রাম আদালত পূর্বধলা উপজেলার কো-অর্ডিনেটর মোঃ বদিউজ্জামাল বাদল জানান, গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে উপজেলার বিভিন্ন পেশাজীবী মানুষের অংশগ্রহনে কর্মশালা আয়োজন করা হয়েছে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনমুখী করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST