রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনার পূর্বধলায় বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

Reporter Name / ১৫৫ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ২:২০ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,(নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলায় বাসচাপায় এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার ইলাশপুর চৌরাস্তা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর। তার নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহ থেকে বিরিশিরিগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-চ-৮৮৪৩) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার শব্দ শুনে পূর্বধলা ফায়ার সার্ভিসের লিডার আব্দুল্লাহ আল মামুনসহ অন্য সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা তাৎক্ষণিকভাবে পূর্বধলা থানা পুলিশকে খবর দেন।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নূরুল আলম বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক বাসটিকে আটক করা হলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST