শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ে জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

Reporter Name / ২৭৩ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ২:৫০ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,(নেত্রকোণা) প্রতিনিধি:

“ভূমিদস্যুতা বন্ধ হউক, আমরা শান্তি চাই, বিচার চাই” এমন স্লোগানে পূর্বধলায় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) সকাল ১১টায় পূর্বধলা উপজেলা পরিষদ সংলগ্ন রেলওয়ে জমিতে এ মানববন্ধনের আয়োজন করে সংকর চৌহান পরিবার ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পূর্বধলা পূর্বপাড়ার বাসিন্দাণৈণজিলু ফকির ও তার ছেলে ছালাম দীর্ঘদিন ধরে জোরপূর্বক রেলওয়ে জমি দখল করে রেখেছে। জমি উদ্ধারের জন্য পরিবার ও এলাকাবাসী বাধা দিলে তাদেরকে মারধর ও বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেওয়া হয়। স্থানীয়ভাবে বিচার চাইলে এলাকার মানুষও ভয়ে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে সাহস পান না।

এ ঘটনায় জমির মালিকপক্ষ রিসান চৌহান লিখিত অভিযোগে জানান, তাদের রেকর্ডীয় খতিয়ানভুক্ত জমির প্রায় ৪ শতক জায়গা দখল করে সেখানে ঘর নির্মাণ করা হয়েছে। এমনকি জোরপূর্বক রাস্তা খোলার চেষ্টাও করা হয়েছে। বাধা দিলে বিবাদীরা হামলা ও প্রাণনাশের হুমকি দেয়।

ভুক্তভোগী পরিবার আরও জানায়, বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করেও কোনো ফল পাওয়া যায়নি। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

অভিযোগপত্রে রিসান চৌহান সহকারী কমিশনার (ভূমি), পূর্বধলা থানার অফিসার ইনচার্জ অফিসার ইনচার্জ ওসি বরাবর যথাযথ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করে জমি দখলমুক্ত করার জোর দাবি জানিয়েছেন।

মানববন্ধনে সংকর চৌহান পরিবারসহ স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST