বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনার পূর্বধলায় সেনাবাহিনীর ক্যাম্প প্রত্যাহার

Reporter Name / ১৩২ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,নেত্রকোনা প্রতিনিধ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের পর সেনাবাহিনীর ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে।

আজ বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ক্যাম্প ত্যাগ করেন দায়িত্বে থাকা সদস্যরা।

সেনাবাহিনীর এই প্রত্যাহারের খবরে স্থানীয় মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার ভবিষ্যৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।

জানা গেছে, ২০২৪ সালের ১১ আগস্ট থেকে জেলা সদরের ইনডোর স্টেডিয়ামে ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নিয়ন্ত্রণ দপ্তর স্থাপন করা হয়। সেখান থেকে জেলার ১০টি উপজেলায় দুই ইউনিটে ভাগ হয়ে সেনাসদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এরই ধারাবাহিকতায় পূর্বধলা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ৬৩ বেঙ্গল রেজিমেন্টের একটি দল অবস্থান করছিল। সর্বশেষ এ ক্যাম্পটি প্রত্যাহার করা হলেও জেলা সদরের ক্যাম্পটি বহাল রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, সেনাবাহিনীর উপস্থিতিতে পূর্বধলা, শ্যামগঞ্জ ও জারিয়া এলাকায় মাদক পাচার, চাঁদাবাজি ও সহিংসতার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসে। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। তবে ক্যাম্প প্রত্যাহারের পর আবারও অপরাধ বাড়তে পারে-এমন আশঙ্কা করছেন অনেকেই।

এলাকার সচেতন ব্যক্তিরা মনে করছেন, সেনাবাহিনীর অনুপস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা আরও জোরদার করা জরুরি। বিট পুলিশিং, গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল বাড়ানোর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দাবি জানিয়েছেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST