বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনা চল্লিশায় বাস অটো রিক্সায় মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩,গুরতর আহত ৫

Reporter Name / ৬২ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,নেত্রকোনা : প্রতিনিধি

নেত্রকোনায় বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩, গুরতর আহত ৫, নেত্রকোনায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এতে অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নেত্রকোনার সদর উপজেলার আমলি কেশবপুর গ্রামের নূর জাহান (৪৫), তার মেয়ে স্মৃতি আক্তার (১৫) এবং আরও এক শিশু। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়মনসিংহ থেকে নেত্রকোনার উদ্দেশে ছেড়ে আসা মহুয়া পরিবহনের একটি বাস চল্লিশা বাইপাস মোড়ে একটি পৌঁছে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মা মেয়েসহ তিনজন নিহত হয়। নূর জাহান, তার মেয়ে স্মৃতি আক্তার এবং আরও এক শিশু নিহত হয়।

এ সময় নূর জাহানের স্বামী আইনুল হকসহ আরও ৫ জন গুরুতর আহত হয়। আহতদের প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হতাহতদের সবার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারি ঘটনাস্থলে গিয়ে স্পিডব্রেকারসহ গোল চত্বর নির্মাণের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST