শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা ও বৃক্ষ রোপন উপলক্ষে গাছের চারা বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  Logo কালিহাতীর সিংগাইরে মাদ্রাসাছাত্রীর ওপর ধর্ষণের চেষ্টার অভিযোগ, ঘটনাস্থল থেকে অভিযুক্ত গ্রেপ্তার Logo কাপাসিয়ায় বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ Logo গাজীপুরে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতাসহ ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা Logo কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৩দিন ব্যাপী ফল মেলা শুরু Logo মন্ত্রীর ক্ষোভের চার দিনের মাথায় বদলি মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী Logo নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীর ওপর হামলা, দুই নারী গ্রেপ্তার Logo মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় আটক যুবকের ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড Logo চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ Logo চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনা পূর্বধলায় বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

Reporter Name / ২৩৪ Time View
Update : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৯:৫৭ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,নেত্রকোনাঃ

নেত্রকোনার পূর্বধলায় বসতবাড়িতে হামলা-ভাঙ চুর, মালামাল লুটপাট এবং প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মোছাঃ রোজিনা আক্তার (৪২) নামে ভুক্তভোগী নারী। তিনি উপজেলার বিশকাকুনী ইউনিয়নের কলংকা গ্রামের সাইদুলের স্ত্রী।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে পূর্বধলা বাজারস্থ পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত বক্তব্যে তিনি জানান, একই গ্রামের এনামুল (৪০), মোজাম্মেল (৪৫), আইনুল হক (৫০), ইজাজুল (৩০), আরিফুল (২৫), তকদীর (৪০), চম্পা (৪০), ঝুমা (৩৯) ভুক্তভোগীর নিকটাত্মীয়। পারিবারিক বিরোধের জেরে উল্লিখিত লোকদ্বয় পূর্ব থেকেই মারধর ও প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে আসছে। এর পরিপ্রেক্ষিতে গত ২৬ অক্টোবর শনিবার রোজিনা আক্তারের বসতবাড়িতে হামলা চালিয়ে পূর্বে কেনা ইট, নগদ ২৫০০০/- টাকা, ফ্যান, গ্যাস সিলিন্ডার সেট, ঘরে থাকা চাল, খাট, আসবাবপত্র সহ আনুমানিক এক লক্ষ দশ হাজার টাকার মালামাল জোর করে নিয়ে যায়। এ ব্যাপারে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি যারা হামলা, ভাঙচুর ও লুটপাট করেছেন তাদের শাস্তির দাবি জানান। এছাড়াও নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তাও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে রোজিনা আক্তারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযুক্ত এনামুল জানান, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনে যা হবার হবে। এটি সামাজিকভাবে মিমাংসা সম্ভব নয়।

অভিযোগের বিষয়ে জানতে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ জনাব রিয়াদ মাহমুদ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST