বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

পঞ্চগড়ে বিষাক্ত সাপের কামড়ে দুই ব্যক্তি আহত

Reporter Name / ৩৬ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৬:১৫ অপরাহ্ন

 

মোঃ শাহজাহান কবির প্রধান,পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে একই দিনে পৃথক দুই ঘটনায় সাপের কামড়ে আহত হয়েছেন দুই ব্যক্তি। এর মধ্যে একজন চিকিৎসা নিতে যাওয়ার সময় তাকে কামড় দেওয়া সাপটিকেও মেরে সঙ্গে করে হাসপাতালে নিয়ে যান। সাপটি দেখে চিকিৎসকরা সেটিকে বিষধর হিসেবে শনাক্ত করে দ্রুত এন্টিভেনাম প্রয়োগ করেন। শনিবার (১১ জুলাই) দুপুরে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আটোয়ারী উপজেলার চুচুলী বটতলী এলাকার নজরুল ইসলাম (৪৬) এবং বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়নের সরকারপাড়া এলাকার উমর ফারুক (২০)।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকালে নিজ বাড়ির খড়ের ঘরে কাজ করার সময় নজরুল ইসলামকে একটি সাপ কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা সাপটিকে মেরে সেটি সঙ্গে নিয়েই তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সাপটি দেখে চিকিৎসকরা প্রাথমিকভাবে এটিকে কোবরা প্রজাতির বিষধর সাপ বলে শনাক্ত করেন এবং রোগীকে তাৎক্ষণিক এন্টিভেনাম দেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

এদিকে একই দিন দুপুরে বোদা উপজেলার একটি পাটক্ষেতে কাজ করার সময় সাপের কামড়ে আহত হন উমর ফারুক। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়।

বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফুল কবীর জানান, সাপে কাটা দুই রোগীকেই হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে নজরুল ইসলামকে বিষধর সাপ কামড় দেওয়ায় দ্রুত এন্টিভেনাম দেওয়া হয়। অন্যদিকে উমর ফারুককে পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST