বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া সন্ত্রাসী সুমন ও রাজীব গ্রেফতার

Reporter Name / ১৫৮ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৯ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের শ্রীপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়া চিহ্নিত সন্ত্রাসী সুমন ও তার সহযোগী রাজীবকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (৩১ আগস্ট) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

একই রাতে শ্রীপুর থানার পুলিশ সুমনের আরেক সহযোগী সোহানকে বরমী এলাকা থেকে আটক করে। এর আগে ঘটনাদিন রাতে সুমনের সহযোগী রুকন ও শিহাবকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। এ নিয়ে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।

শ্রীপুর থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক জানান, গত বৃহস্পতিবার রাতে এলাকাবাসীর হাতে গণপিটুনির শিকার হওয়া সুমনকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় সুমনের নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় এসআই রেজাউল করিম বাদী হয়ে থানায় মামলা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন শ্রীপুরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। এলাকায় রয়েছে তার বিশাল ক্যাডার বাহিনী। এই বাহিনীর ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পান না। সুমন বেশিরভাগ সময় ত্রিমোহনী ব্রিজ পার হয়ে ময়মনসিংহের পাগলা থানা এলাকার নদী ও বিল বেষ্টিত দুর্গম অঞ্চলে অবস্থান করে। সুযোগ বুঝে সে শ্রীপুর এলাকায় প্রবেশ করে চাঁদাবাজিসহ নানা অপরাধ চালিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায় ওই দুর্গম স্থানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST