শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

পূর্বধলায় পবিত্র কুরআন অবমাননায় ফুঁষে উঠেছে ইসলাম প্রিয় তৌহিদী জনতা

Reporter Name / ১২৭ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৬:০৫ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,নেত্রকোনা প্রতিনিধি:

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পাল কর্তৃক পবিত্র কোরআন অবমাননার ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসে উঠেছে নেত্রকোনার পূর্বধলার তৌহিদি জনতা।

এ ঘটনায় সোমবার (৬ অক্টোবর) বাদ জোহর বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে তারা।

বাদ জোহর পূর্বধলা বড় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে তৌহিদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার মোড়ে গিয়ে শেষ হয়।

এর আগে পূর্বধলা জামে মসজিদ প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, পূর্বধলা জামে মসজিদের ইমাম নূর মোহাম্মদ, হযরত মাওলানা ইয়াছিন আল হোসাইন, উপজেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আবদুর রহিম তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আলমগীর হুসাইন মিজবাহ প্রমুখ। এসময় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন।

এদিকে, একই দাবিতে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধলা যাত্রাবাড়ী মাদরাসা প্রাঙ্গণ থেকেও বাদ জোহর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিশকাকুনী ইউনিয়নের সর্বস্তরের তৌহিদি জনতা অংশ নেন।

বক্তারা বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পালের কোরআন অবমাননার জঘন্য কাণ্ড দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিমের হৃদয়ে গভীর ব্যথা সৃষ্টি করেছে। তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরো বলেন, ইসলাম ধর্মের অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না এবং অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার কথা বলছেন। এছাড়া তারা সরকারের প্রতি পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো কোন ঘটনার প্রতিহত নিশ্চিত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST