শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

প্রশাসনকে কৃষকের গরু চুরি বন্ধ করতে হবে: কাপাসিয়ায় কৃষক দলের সভায় ফকির ইসকান্দার আলম জানু

Reporter Name / ১৩১ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন

কাপাসিয়া, গাজীপুর প্রতিনিধিঃ

কৃষক এদেশের অর্থনীতির মেরুদন্ড। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বাংলাদেশের উন্নয়নের মূল ভিত্তি কৃষি, আর কৃষির প্রাণ হলো কৃষক। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের প্রাধান্য দিয়ে গ্রামীণ উন্নয়ন, স্বনির্ভরতা, এবং উৎপাদন বৃদ্ধির উপর জোর দিয়েছিলেন। কিন্তু আজ আমার কাপাসিয়ার প্রিয় কৃষক ভাইদের দুঃখের শেষ নেই, তাদের সহায় সম্বল একমাত্র হালের গরু। এ নিয়েও তাদের চোখে আজ ঘুম নেই। প্রতিনিয়ত একের পর এক বাড়ছে গরু চুরির ঘটনা। একমাত্র অবলম্বন হারিয়ে কৃষকরা হচ্ছেন অসহায় সর্বহারা। কিছুতেই গরু চুরি কমছে না। কাজেই আমি প্রশাসনকে হুশিয়ার করে বলতে চাই, যেকোনো মূল্যে কাপাসিয়ার গরু চুরি বন্ধ করতে হবে।

সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ’র ৯ম মৃত্যু বার্ষিকী স্মরণসভা উপলক্ষে আয়োজিত উপজেলার তরগাঁও ইউনিয়ন কৃষক দলের প্রস্তুতি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু।

গতকাল ২৬ সেপ্টেম্বর শুক্রবার তরগাঁও পাখরি বাজারে বিপুলসংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। তরগাঁও ইউনিয়ন কৃষক দলের আয়োজনে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোঃ শিপন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সিহাব বেপারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরগাঁও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোহাগ মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান সোহাগ বেপারী, উপজেলা কৃষকদলের আহবায়ক মো: মজিবুর রহমান টিক্কা খান, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আখতারুজ্জামান প্রধান, সদস্য সচিব মোঃ ফোরকানুল ইসলাম ফকির মুকুল প্রমুখ। এ সময় ইউনিয়ন কৃষক দলের অসংখ্য নেতাকর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি সভাকে প্রানবন্ত করে তুলে।

প্রধান অতিথি ফকির ইস্কান্দার আলম জানু আরো বলেন, ব্রিগেডিয়ার জেনারেল অব: আ স ম হান্নান শাহ’র সুযোগ্য উত্তরসূরি শাহ রিয়াজুল হান্নান দুর্নীতির বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি ঘোষণা করেছেন। যারা দুর্নীতি করবে তাদের পায়ে শিকল পড়িয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে এবং কাপাসিয়া বাসীর উন্নয়ন করতে আগামী নির্বাচনে শাহ রিয়াজুল হান্নানকে আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST