শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মাধবপুরের কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু Logo চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ Logo কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ Logo চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ Logo সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা Logo কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত Logo কাপাসিয়ায় পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগে সাড়ে তিনশো মুরগী হত্যা Logo চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বঙ্গবন্ধু বাদ দিয়ে নতুন নামে খুলল গাজীপুরের সাফারি পার্ক

Reporter Name / ২২৩ Time View
Update : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৭:৫৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

নতুন নামে তিন মাস দশ দিন পর খুলল গাজীপুরের সাফারি পার্ক। পার্কের নতুন নামকরণ করা হয়েছে গাজীপুর সাফারি পার্ক। আগের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় ভাঙচুর–লুটপাটের পর থেকে জীববৈচিত্র্যসমৃদ্ধ পার্কটি বন্ধ ছিল।

পর্যটন মৌসুম বিবেচনায় সাময়িকভাবে দর্শনার্থীদের উপযোগী করে পার্কটি খুলে দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন সহকারী বন সংরক্ষক পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।তিনি বলেন, গত ৫ আগস্ট পার্কের মুল ফটক ভেঙে দুর্বৃত্তের হামলায় পার্কের বিভিন্ন ইভেন্টে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর সাময়িক সংস্কার করে পার্কটি পুনরায় সীমিত পরিসরে শুক্রবার চালু করা হয়েছে। আমরা আশা করছি, এবার পর্যটক মৌসুমে বিনোদনের জন্য পার্কটি আবারও মুখরিত হয়ে উঠবে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার বলেন, আমরা পার্কটি চালু করছি, ইজারাও প্রক্রিয়াধীন আছে। এর আগ পর্যন্ত বন বিভাগ পার্কটির ব্যবস্থাপনা ও পরিচালনা করবে। তিনি বলেন, বর্তমানে পার্কটি গাজীপুর সাফারি পার্ক নামে কার্যক্রম চালানো হবে।

৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের শ্রীপুরে অবস্থিত গাজীপুর সাফারি পার্কে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এরপর থেকেই বন্ধ করে দেওয়া হয় পার্কটি।এ পার্কটিতে বিভিন্ন বেষ্টনীতে উন্মুক্ত অবস্থায় রয়েছে বাঘ, ভালুক, সিংহ, বিভিন্ন প্রজাতির হরিণ, বানর, জিরাফ, জেব্রা, সাপ, কুমির, হাতি, ময়ূর ও বিভিন্ন প্রজাতির পাখিসহ নানা ধরনের প্রাণী।

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বড় রাথুরা মৌজা এবং সদর উপজেলার পীরুজালী ইউনিয়নের চার হাজার ৯০৯ একর বনভূমি ছোট-বড় বিভিন্ন প্রজাতির প্রাণীর নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত এ সাফারি পার্ক। এর মধ্যে তিন হাজার ৮১০ একর এলাকাকে সাফারি পার্কের মাস্টার প্ল্যানের আওতাভুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST