বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বড়াইগ্রামে মিথ্যা মামলায় ভুক্তভোগীকে হয়রানির অভিযোগ 

Reporter Name / ১২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩:০০ অপরাহ্ন

বড়াইগ্রাম ( নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রাম থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির তথ্য পাওয়া গেছে। ঘটনার বর্ননায় জানা যায় জোনাইল ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের গোলজার হোসেনকে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের প্ররোচনায় একই গ্রামের রন্জু মিয়া তার নয় বছরের মেয়েকে ধর্ষন চেষ্টার মিথ্যা অভিযোগ আনে, এবং গোলজার হোসেনকে কিছু না জানিয়ে বাড়ি থেকে তুলে এনে সালিশের মাধ্যমে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে।

অভিযোগকারী গোলজার হোসেন জানান, সম্প্রতি বড়াইগ্রামের  চরগোবিন্দপুর এলাকায় কয়েকজন বিএনপি নেতা সহ অনেকের বিরুদ্ধে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলো, মোঃ রন্জু মিয়া (৩৫), মোঃ জাহাঙ্গীর (৩২), মোঃ আলগীর (৪৫), মোঃ ইয়াছিন(৪০), মোঃ আবুল কালাম (৪০), মোঃ আছান (৫০), মোঃ আশরাফুল (৬০), নূর মোহাম্মদওরফে নূর আলি (৬৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা পরিকল্পিতভাবে তার কাছে এসে বিভিন্ন মিথ্যা অভিযোগে জড়িয়ে, শারীরিক ও আর্থিক ক্ষতি সাধন করে এবং পরে ১ লাখ ২০ হাজার টাকার জনতা ব্যাংকের চেক জোরপূর্বক লিখে নেয়।

তিনি দাবি করেন, ঘটনার পরও বড়াইগ্রাম থানার ওসি অভিযুক্তদের গ্রেফতার না করে এবং আমার স্বাক্ষরিত চেক উদ্ধার না করে উল্টো বিভিন্ন সময়ে তাকে  হয়রানি করছেন। এমনকি মিথ্যা অভিযোগে গ্রেফতার করার ভয় দেখানোর জন্য বাড়িতে দিনে রাতে পুলিশ পাঠাচ্ছেন এবং মানসিক চাপ সৃষ্টি করার অভিযোগও করেছেন তিনি।

তিনি আরও বলেন, বিষয়টি সত্য ঘটনা হলে তারা অবশ্যই থানায় অভিযোগ করতো কিন্তু অভিযুক্তরা তা না করে স্থানীয় বিএনপি নেতাদের নিয়ে বল প্রয়োগ করে মারধর করে চেকে স্বাক্ষর করিয়ে নেয়। পরবর্তীতে চেক উদ্ধারের অভিযোগ দিলে অভিযুক্তরা নিজেদের বাঁচাতে তারাও থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন।

গোলজার হোসেনের অভিযোগ, আমি ন্যায়বিচার চাইতে থানায় গিয়েছিলাম। কিন্তু উল্টো আমাকে হয়রানি করা হচ্ছে।

স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের মাধ্যমে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

এ বিষয়ে বরাইগ্রাম থানার অফিসার ইনচার্জ জানান, পাল্টা পাল্টি দুইটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST