মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বাগমারায় গোয়ালকান্দি মন্দির প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ দুস্থ মানুষের পাশে মানবিক উদ্যোগ

Reporter Name / ১৬৯ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন

বাগমারা রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি মন্দির প্রাঙ্গনে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীত মৌসুমে অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে আয়োজিত এ কর্মসূচির উদ্যোক্তা ছিলেন সমাজসেবক সমরেশ কুমার সরকার।

রবিবার সকালে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক রামসুন্দর মণ্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণ সরকার, গৌতম পাল, একাদশী পাল, সুব্রত সরকার, বিশ্বনাথ প্রামাণিক, তরুণ সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধিজনরা।
আয়োজক সূত্রে জানা যায়, দানশীল ও মানবিক ব্যক্তিবর্গের সহযোগিতায় মোট ৩৩০টি কম্বল, ব্র্যাক ব্যাংক পিএলসি’র সহায়তায় ১০০টি হুডি এবং ১০০টি গেঞ্জি বিতরণ করা হয়। এর মাধ্যমে এ বছর ৫৫০ জনের অধিক শীতার্ত, দরিদ্র ও অসহায় মানুষ শীতবস্ত্র সহায়তা পান।
শীতবস্ত্র বিতরণকালে অনেক অসহায় মানুষের আবেগঘন উপস্থিতি অনুষ্ঠানস্থলকে ভারাক্রান্ত করে তোলে। আয়োজকরা বলেন, এ সহায়তা হয়তো কারও অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম নয়, তবে শীতের তীব্রতা মোকাবিলায় কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে যাঁরা পরামর্শ ও সহযোগিতা প্রদান করেছেন, তাঁদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST